Skip to main content

Featured

নির্বাচন নিউজ

  EN Sa শিরোনাম শিমের রঙিন ফুলে দুলছে কৃষকের স্বপ্ন গাজায় ২১ হাজার ছাড়াল প্রাণহানি ঝকঝকে হাত পা... রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৩৬ ইসরায়েলের বিরুদ্ধে কঠোরতম ও নির্দয়তম আঘাত হানার হুঁশিয়ারি ইয়েমেনের তামিমকে ছাড়িয়ে গেলেন লিটন অস্ট্রেলিয়ার শিক্ষা প্রোফাইলে অন্তর্ভুক্ত বাংলাদেশের ১৮ বিশ্ববিদ্যালয় লাইবেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৪০ চকরিয়ায় পিকনিক বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে নিহত ৪ শিশুর কন্ডাক্ট ডিজ-অর্ডার টালমাটাল অর্থনীতির বছর ডলার সংকটের চাপে অসহায় ছিলেন ব্যবসায়ীরা, মূল্যস্ফীতির চাপ বছরজুড়ে খাদ্যপণ্যের উচ্চমূল্য ভোগান্তি, আলোচনায় ছিল ব্যাংকের অনিয়ম দুর্নীতি  মানিক মুনতাসির  বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা টালমাটাল অর্থনীতির আরেকটি বছর পার করল দেশবাসী। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টাই সামষ্টিক অর্থনীতি ছিল অস্থির ও সংকটাপন্ন। এমনকি বছর শেষে সংকটগুলো আরও তীব্র হয়েছে। ডলার সংকট আর মূল্যস্ফীতির চাপ ছিল বছরজুড়েই। খাদ্যপণ্যের উচ্চমূল্য ভুগিয়েছে সব শ্রেণির মানুষকেই। বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন ঠেকানো যায়নি শত চেষ্টায়ও। আলোচনায় ছিল ব্যাংক খাতের অনিয়ম-দুর্ন...

বিনোদন নিউজ মিডিয়া

 


একসঙ্গে গাইছেন বাবা আরবাজ খান ও ছেলে আরহান খান
একসঙ্গে গাইছেন বাবা আরবাজ খান ও ছেলে আরহান খানছবি: ভিডিও থেকে নেওয়া

বলিউড অভিনেতা ও প্রযোজক আরবাজ খানের বিয়েতে যোগ দিয়েছিলেন তাঁর ছেলে আরহান খান। বাবার বিয়ের আয়োজনে বাবার সঙ্গে গানও গাইতে দেখা গেছে আরহানকে। বাবা–ছেলের গানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভাইরাল’ হয়েছে।

গতকাল রোববার সেলিব্রিটি প্রসাধনশিল্পী শুরা খানকে বিয়ে করেছেন বলিউড তারকা সালমান খানের ছোট ভাই আরবাজ খান। ৫৬ বছর বয়সী আরবাজের এটি দ্বিতীয় বিয়ে। আরবাজের বোন অর্পিতা খানের বাসায় এই বিয়ের আয়োজনে সালমান খান, রাভিনা ট্যান্ডনসহ অনেকে উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মঞ্চে মাইক্রোফোন হাতে ‘দাবাং’ সিনেমার ‘তেরা মাস্ত মাস্ত দো ন্যায়ন’ পরিবেশন করছেন আরবাজ খান। পরিবেশনার মধ্যে মঞ্চে আসেন আরবাজ–মালাইকার ছেলে আরহান খান। একপর্যায়ে দুজনে একযোগে গানে গলা মেলান তাঁরা।
বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন আর তাঁর মেয়ে রাশার ব্যক্তিগত প্রসাধনশিল্পী হলেন শুরা। আসন্ন ছবি ‘পাটনা শুক্লা’-এর সেটে আরবাজ আর শুরার প্রথম দেখা হয়েছিল বলে জানা গেছে। এরপর তাঁরা একে অপরের প্রেমে পড়েছিলেন। এত দিন শোনা গিয়েছিল আরবাজ আর ইতালিয়ান মডেল জর্জিয়া আন্দ্রিয়ানি বিয়ে করবেন। এই মডেলের সঙ্গে আরবাজের সম্পর্ক দীর্ঘ চার বছরের। কিন্তু কিছুদিন আগে তাঁদের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে।

আরবাজ ও তাঁর প্রথম স্ত্রী মালাইকা অরোরার সন্তান আরহান। ১৯৯৮ সালে বিয়ে করেন আরবাজ ও মালাইকা। ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। মালাইকার সঙ্গে বলিউড নায়ক অর্জুন কাপুরের দীর্ঘদিনের সম্পর্ক। তাঁদের বিয়ে নিয়ে প্রায় সময় বিটাউনে নানা গুঞ্জন শোনা যায়।

আরও পড়ুন

৫৬ বছরের এই অভিনেতা দ্বিতীয়বার বিয়ে করছেন

Comments