নির্বাচন নিউজ
টালমাটাল অর্থনীতির বছর
ডলার সংকটের চাপে অসহায় ছিলেন ব্যবসায়ীরা, মূল্যস্ফীতির চাপ বছরজুড়ে খাদ্যপণ্যের উচ্চমূল্য ভোগান্তি, আলোচনায় ছিল ব্যাংকের অনিয়ম দুর্নীতি
টালমাটাল অর্থনীতির আরেকটি বছর পার করল দেশবাসী। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টাই সামষ্টিক অর্থনীতি ছিল অস্থির ও সংকটাপন্ন। এমনকি বছর শেষে সংকটগুলো আরও তীব্র হয়েছে। ডলার সংকট আর মূল্যস্ফীতির চাপ ছিল বছরজুড়েই।
এদিকে ডলার সংকটের কারণে আমদানি ব্যয়ের লাগাম টানার চেষ্টা করা হয়েছে সারা বছরই। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের হালনাগাদ তথ্যমতে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে ১ হাজার ৪৭৪ কোটি ৯০ লাখ (১৪.৭৫ বিলিয়ন) ডলারের বিভিন্ন ধরনের পণ্য আমদানি করেছেন বাংলাদেশের ব্যবসায়ী-উদ্যোক্তারা। এ অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ২৩ দশমিক ৭৭ শতাংশ কম। তার পরও বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে দেশের অর্থনীতির সবচেয়ে আলোচিত সূচক বিদেশি মুদ্রার রিজার্ভ বাড়ছে না; উল্টো কমছেই। এর অন্যতম কারণ হচ্ছে রপ্তানি ও রেমিট্যান্স আয় কাক্সিক্ষত হারে বাড়াতে না পারা। অন্যদিকে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির তথ্যমতে, দেশের ব্যাংক খাত থেকে অনিয়মের মাধ্যমে গত ১৫ বছরে (২০০৯-২০২৩) ৯২ হাজার ২৬১ কোটি টাকা লুটপাট করা হয়েছে। এ সময়ে যে পরিমাণ অর্থ বের করে নেওয়া হয়েছে, তা বর্তমান মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রায় ২ শতাংশ। ফলে দেশের ব্যাংক খাতও আলোচনায় ছিল বছরজুড়েই। সে আলোচনা-সমালোচনা এখনো চলছে। অর্থনীতির প্রায় সব সূচকই নেতিবাচক ধারায় ছিল সারা বছর; যা এখনো বিদ্যমান। মূল্যস্ফীতির উচ্চচাপ, রিজার্ভ নামছে প্রতিদিনই। ডলারের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কিছুতেই। বছরজুড়েই ডলারের দাম বেড়েছে। রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানো যায়নি শত চেষ্টায়ও। রাজস্ব আদায়েও ঘাটতি বেড়েছে। সরকারের বাজেট বাস্তবায়নও চলছে ঢিমেতালে। এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা একটা বিভ্রমের মধ্যে ছিলাম এখনো সেখানেই আছি। আমাদের ডলারের বাজারে নিয়ন্ত্রণ করে বাফেদা ও এবিবি যেটা বাংলাদেশ ব্যাংকের হাতে থাকার কথা। এ ছাড়া মূল্যস্ফীতির ক্ষেত্রে কার্যকর কোনো কৌশল আমরা নিতে পারিনি। ফলে চলতি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থনীতিতে ছিল চরম বিশৃঙ্খলা, যা এখনো বিদ্যমান। ফলে আগামী বছরটা যে অর্থনীতির জন্য ভালো যাবে তা প্রত্যাশা করা যায় না। ’ এদিকে এক বছরে বেড়েছে বৈদেশিক ঋণের চাপও। গত ১৪ বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণ ৩২২ শতাংশ বেড়েছে। দেশের বৈদেশিক ঋণ ২০২৩ সালের জুনের শেষে ৯৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শুরুতে ২০০৯ সালের জুনে ছিল ২৩ দশমিক ৫ বিলিয়ন ডলার। বিদেশি ঋণ বাড়ার পেছনে উন্নয়নমূলক প্রকল্পের জন্য বিদেশি ঋণের ওপর দেশটির ক্রমবর্ধমান নির্ভরতাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। এমনকি এটাকে অদূরদর্শী, অতিমূল্যায়িত এবং অতিদুর্নীতিপরায়ণ উন্নয়ননীতি বলে মনে করেন ড. জাহিদ হোসেন।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ ১১ অঙ্গীকার
টালমাটাল অর্থনীতির বছর
টালমাটাল অর্থনীতির বছর
নির্বাচনি সহিংসতা থামছেই না
গাজীর বাসায় গোপন বৈঠক প্রিসাইডিং অফিসারদের
গরিব বেশি বরিশালে
আদালত বর্জনের ঘোষণা বিএনপিপন্থি আইনজীবীদের
বিএনপি লগি-বৈঠার রাজনীতিতে বিশ্বাস করে না : মঈন খান
বাহারকে ১ লাখ শম্ভুর ৫০ হাজার টাকা জরিমানা
রূপগঞ্জে এপিএস এমদাদের ভয়ংকর অপরাধজগৎ
অর্থমন্ত্রীর ছোট ভাইকে আদালতের শোকজ
টিআইবির কোটিপতির হিসাবে গরমিল উদ্দেশ্য প্রণোদিত : তথ্যমন্ত্রী
তিন ফরম্যাটেই নিউজিল্যান্ড জয় টাইগারদের
ডামি নির্বাচনে নিষেধাজ্ঞার ঝুঁকি
রাহুল গান্ধীর নেতৃত্বে নতুন কর্মসূচি
নাজমুল শান্ত ম্যাজিকাল ক্যাপ্টেন
গাজায় শান্তির জন্য নেতানিয়াহুর তিন শর্ত
ফাঙ্গাল ইনফেকশনে সেনার মৃত্যু, ইসরায়েলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা
১৩ বছর আইনি লড়াই শেষে কারাগারে প্রেমিকের সঙ্গে বিয়ে!
কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
‘ঈগলের এজেন্ট হলে ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি নৌকার কর্মীদের’
জাহাজে হুথিদের হামলা, খাদ্য সংকটের আগাম বার্তা ইসরায়েলে
এবার ইসরায়েলের বন্দরে ড্রোন হামলা হুথিদের
‘নৌকায় ভোট দিতে হবে, উল্টাপাল্টা করলে সোজা করে দেব’
নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতে টাইগারদের প্রথম জয়
এমন জয়ের পর যা বললেন শান্ত
গাজীর বাসায় গোপন বৈঠক প্রিসাইডিং অফিসারদের
গাজীপুরে আলোচনায় আখতারউজ্জামান
সালমান বনাম সালমা লড়াই
২০৩ আসনে লাঙলের প্রার্থী থেকেও নেই
রূপগঞ্জে এপিএস এমদাদের ভয়ংকর অপরাধজগৎ
প্রতিদ্বন্দ্বিতা হবে লাঙ্গলের সঙ্গে কেটলির
আলু পিঁয়াজের ভরা মৌসুমেও বাজার অস্থির
সানজিদার ভাবনা আওলাদকে নিয়ে
নিজ কর্মীর চ্যালেঞ্জের মুখে সাবেক রেলমন্ত্রী
আলোচনায় এ কে আজাদ ও শামীম হক

Comments
Post a Comment