Skip to main content

Featured

নির্বাচন নিউজ

  EN Sa শিরোনাম শিমের রঙিন ফুলে দুলছে কৃষকের স্বপ্ন গাজায় ২১ হাজার ছাড়াল প্রাণহানি ঝকঝকে হাত পা... রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৩৬ ইসরায়েলের বিরুদ্ধে কঠোরতম ও নির্দয়তম আঘাত হানার হুঁশিয়ারি ইয়েমেনের তামিমকে ছাড়িয়ে গেলেন লিটন অস্ট্রেলিয়ার শিক্ষা প্রোফাইলে অন্তর্ভুক্ত বাংলাদেশের ১৮ বিশ্ববিদ্যালয় লাইবেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৪০ চকরিয়ায় পিকনিক বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে নিহত ৪ শিশুর কন্ডাক্ট ডিজ-অর্ডার টালমাটাল অর্থনীতির বছর ডলার সংকটের চাপে অসহায় ছিলেন ব্যবসায়ীরা, মূল্যস্ফীতির চাপ বছরজুড়ে খাদ্যপণ্যের উচ্চমূল্য ভোগান্তি, আলোচনায় ছিল ব্যাংকের অনিয়ম দুর্নীতি  মানিক মুনতাসির  বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা টালমাটাল অর্থনীতির আরেকটি বছর পার করল দেশবাসী। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টাই সামষ্টিক অর্থনীতি ছিল অস্থির ও সংকটাপন্ন। এমনকি বছর শেষে সংকটগুলো আরও তীব্র হয়েছে। ডলার সংকট আর মূল্যস্ফীতির চাপ ছিল বছরজুড়েই। খাদ্যপণ্যের উচ্চমূল্য ভুগিয়েছে সব শ্রেণির মানুষকেই। বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন ঠেকানো যায়নি শত চেষ্টায়ও। আলোচনায় ছিল ব্যাংক খাতের অনিয়ম-দুর্ন...

পরিবেশ

 
শীত মোকাবিলায় চাই প্রস্তুতি
ছবি: সুমন ইউসুফ, মডেল: লিন্ডা ও শোভন

আজ রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এটি দেশের ‘শীতের হটস্পটগুলোর’ একটি। গত ২৪ ঘণ্টায় ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে এখানে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের তিন বিভাগে গড় তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমেছে। কাল সোমবার থেকে তাপমাত্রা আরও কমবে, শীতের প্রকোপ বাড়বে। তবে এখনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদেরা।

ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় আজ হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে গতকাল জানিয়েছিল আবহাওয়া অফিস। তবে তা হয়নি। আজ সারা দিন দেশের প্রায় সব অঞ্চলেই শুষ্ক আবহাওয়া থাকতে পারে বলে জানা গেছে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং এ ছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আরও পড়ুন

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা, আরও শীত পড়ার কথা জানাল আবহাওয়া অফিস

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা, আরও শীত পড়ার কথা জানাল আবহাওয়া অফিস

আজ থেকেই তাপমাত্রা কমতে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলে। কমার লক্ষণ দেখা গেছে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রেও। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এই তেঁতুলিয়াতেই, ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, আজ শুধু তেঁতুলিয়াতে নয় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমেছে। কাল তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। দেশের অন্য বিভাগে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। অন্তত টানা তিন দিন এভাবে তাপমাত্রা কমতে থাকবে।

আরও পড়ুন

শীত বাড়তে পারে এ মাসের শেষে

শীত বাড়তে পারে এ মাসের শেষে

প্রতি মাসের মতো এ মাসের শুরুতেও আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেয়। সেখানে বলা হয়, চলতি মাসের শেষ দিকে দেশে এক থেকে দুটি স্বল্প থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ হতে পারে।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ বজলুর রশীদ বলছিলেন, এখন পর্যন্ত শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।


Comments